TheBangladeshTime

নওগাঁয় ইফতার মাহফিল থেকে আ’লীগ নেতা গ্রেফতার

2026-03-13 - 15:24

নওগাঁ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের সাহানাবাগ সিটিতে আয়োজিত এক ইফতার মাহফিল থেকে তাকে গ্রেফতার করা হয়। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চব্বিশের অভ্যুত্থানের পর থেকে পলাতক ছিলেন রফিকুল ইসলাম। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি একটি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে আদালত। সেই ওয়ারেন্ট মূলে সাহানাবাগ সিটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের পর রাতেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আরমান হোসেন রুমন/এমএন/এএসএম

Share this post: