রূপনগরে দারোয়ানকে পিটিয়ে গ্রেফতার বাড়িওয়ালা
2026-03-01 - 07:03
রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় বাড়ির দারোয়ান জাহিদ হাসানকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাড়ির মালিক সুলাইমান ও মালিকের ছেলে তুহিন জড়িত থাকার অভিযোগ উঠেছে। পুলিশ বলছে, দারোয়ান জাহিদকে মারধরের ঘটনায় রূপনগর থানা পুলিশ বাড়ির মালিক সুলাইমানকে গ্রেফতার করলেও পলাতক রয়েছে বাড়িওয়ালার ছেলে তুহিন। রূপনগর থানার ওসি মঞ্জুরুল হাসান মাসুদ বলেন, রূপনগরের ২০ নম্বর আবাসিকের একটি বাসায় বাসার মালিককতৃক দারোয়ানকে মারপিটের ঘটনা ঘটেছে। পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা নিয়ে আইনগত ব্যবস্থা নিয়ে মামলা নিয়েছি এবং বাড়িওয়ালাকে গ্রেফতার করা হয়েছে। বাড়িওয়ালার ছেলে তুহিন পলাতক রয়েছে। কেআর/এসএনআর
Share this post: