হৃদয় কেড়েছে এতিমখানার শিশুর একটি চিঠি
2026-03-15 - 10:33
সম্প্রতি রাজধানীর যাত্রাবাড়ীর একটি এতিমখানার এক শিশুর মায়ের কাছে লেখা একটি চিঠি ভাইরাল হয়েছে। গত ১১ মার্চ নাসরিন আক্তার নামের একটি ফেসবুক আইডিতে শিশুর ছবি ও চিঠিটি প্রকাশিত হয়। নাসরিন আক্তার দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘এতিমখানায় গিয়েছিলাম দেখা করতে, মেজ ছেলে তাহাসিন আব্দুল্লাহ্ একটা কাগজ হাতে দিলো!’ আরও পড়ুন উপহার পৌঁছে দিতে গিয়ে থমকে যেতে হয় পোস্ট করা ছবিতে শিশুর হাতে লেখা একটি চিঠি যুক্ত করা হয়েছে। মায়ের হাতে দেওয়া ওই কাগজই হয়তো শিশুটির লেখা চিঠি। তাতে লেখা আছে, ‘আম্মা, আমারে সাবান দিয়ো। ৩ দিন আগে সাবান শেষ। একটা সাদা পাঞ্জাবি দিয়ো, আগেরটা ছিড়া গেছে। ইফতারে বুট মুড়ি দেয়। রাতে ভাত দেয় না। আমার জন্য কিছু খাবার আইনো। ভালো খাবার। একটা মশারি দিয়ো। আর চাদর দিয়ো। মশা কামড়ায়।’ চিঠিটি মুহূর্তেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। অনেকেই শিশুটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। পোস্টদাতা নাসরিন আক্তার শিশুটির মা। তিনিও পোস্টের কমেন্ট বক্সে এতিমখানার ঠিকানা দিয়ে সবাইকে সাহায্য করছেন। এসইউ