TheBangladeshTime

মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও প্রবাসীদের জন্য চিন্তায় আসিফ আকবর

2026-03-06 - 12:24

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর আজ (৬ মার্চ) বিকেলে তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যক্তিগত লেখা শেয়ার করেছেন, যেখানে তিনি মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি, প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা এবং দেশের বিচারহীনতা নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। লিখেছেন, “মধ্যপ্রাচ্যে চলা যুদ্ধ নিয়ে আমরা অসহায়। খবরের মাধ্যমে সত‍্যতা খুঁজতে হয়। প্রচলিত সংবাদমাধ্যমকে ভীত করে এগিয়ে চলছে গুজব ছড়ানো সংবাদমাধ্যম। খবরের সত‍্যতা নিয়ে সবাই সন্দিহান, তবুও খবরই নিচ্ছি।” তিনি আরও উল্লেখ করেছেন, “আমাদের হাতে অনেক সময় থাকায় জাতি হিসেবে আমরা পিঁপড়ার মতো সর্বভূক হয়ে গেছি। রোমহর্ষক দুর্ঘটনার শিকার শিশু রিয়া থেকে শুরু করে গাজা, ইরানের সমস্ত বিষয় সাময়িক উত্তাপ সৃষ্টি করে আবার মিলিয়ে যায়। শহীদ আবরার, শহীদ ওসমান হাদী, বিশ্বজিৎ, তনু, ত্বকীসহ অস্তিত্ব নাড়িয়ে দেয়া সব ঘটনাগুলোর ইতিহাস শুধু তারিখে তারিখে ফিরে আসে। আমরা ভুলে যাওয়া জাতি, ঠিক এই কারণে শতাব্দীর পর শতাব্দী প্রায়শ্চিত‍্য করেও মুক্তি পাইনি এখনও।” তিনি লিখেছেন, “ঈদের পর আমার অনুষ্ঠান ছিল বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের আরও দুটি দেশে। যুদ্ধ পরিস্থিতির কারণে অনুষ্ঠানটি হওয়ার সম্ভাবনা নেই। এতে কিছুটা আক্ষেপ আছে, আফসোস নেই। সেখানে আমাদের কোটি প্রবাসী ভাইবোন পেশা এবং জীবন বাঁচানোর অনিশ্চয়তায় আছেন।” আসিফ আরও বলেছেন, “দেশে একদল চাইছে ইরান আরব দেশগুলোতে আরও হামলা চালাক, আর প্রবাসীদের আত্মীয়স্বজন আল্লাহর কাছে প্রার্থনা করছেন তারা যেন ভালো থাকেন। এসব চাওয়া-পাওয়ার হিসেব মিলবে না কখনোই, আবার আমরা নতুন বিষয়গুলোর অপেক্ষায় থাকব। জ্ঞানভিত্তিক আলোচনার চেয়ে গপ্পোবাজিতেই অভ্যস্ত জাতির অধঃপতনের জন্য এইই যথেষ্ট।” শেষে তিনি জানিয়েছেন, “দেশে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ হোক, বিভীষিকাময় যুদ্ধ কারোর জন্যই মঙ্গলজনক নয়। প্রবাসের মানুষ ভালো থাকুক। পরিবার পরিজন ছেড়ে প্রবাসে চলে যাওয়ার স্বপ্নগুলো বেঁচে থাকুক।” আরও পড়ুন মোশাররফ-চঞ্চলসহ তারকাদের ফার্স্টলুকে রঙিন ‘বনলতা এক্সপ্রেস’ উল্টো কৃতজ্ঞতা জানালেন হানিফ সংকেত এই স্ট্যাটাস প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেশ ও প্রবাসে থাকা মানুষদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই গায়ককে সমর্থন জানিয়ে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা এবং মানবিক পরিস্থিতি নিয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। এমএমএফ

Share this post: