TheBangladeshTime

আজকের কৌতুক: অবিবাহিত কবির বই প্রকাশ করবে না প্রকাশক

2026-02-13 - 12:06

অবিবাহিত কবির বই প্রকাশ করবে না প্রকাশক তরুণ কবি: কিছু দুর্দান্ত কবিতা লিখে এনেছি। একটা বই যদি প্রকাশ করতেন। প্রকাশক: বিয়ে করেছেন? কবি: না। প্রকাশক: বিয়ে করে তার পরে আসবেন। কবি: কেন? প্রকাশক: আপনার বইয়ের অন্তত একজন পাঠক তো চাই। **** বউয়ের বুদ্ধি যখন হাঁটুতে থাকে বউ: আমি তোমার নীল শার্ট ইস্ত্রি করছিলাম, তখন শার্টটা এক জায়গায় একটু পুড়ে গেছে। স্বামী: কোনো সমস্যা নেই, আমার এরকম আরেকটি নীল শার্ট আছে। বউ: আমি জানতাম, তাই ওই শার্টের কাপড় কেটে এই পোড়া শার্টে যোগ করেছি! **** বিছানার আগুন নিভছে না ছেলে: বাবা, আমাকে আরেক গ্লাস পানি দাও। বাবা: তোমার এত পানি লাগে কেন? তোমাকে এরই মধ্যে ১০ গ্লাস পানি দিয়েছি। ছেলে: কিন্তু বাবা, বিছানায় যে আগুন ধরিয়েছি, সেটা তো নিভছে না! কেএসকে

Share this post: