TheBangladeshTime

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু

2026-02-06 - 07:06

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (জাকসু) সহসভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বিএনপি। এ বিষয়ে জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহম্মদ বাবর বলেন, জিতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল সংগঠন বিএনপিতে যোগদান করেছেন। তিনি শাখা ছাত্রদল বা কেন্দ্রীয় ছাত্রদলের কোথাও যোগদান করেননি। এসএনআর/জেআইএম

Share this post: