TheBangladeshTime

তৌসিফ মাহবুবের হাত ধরে যমুনা ফিউচার পার্কে স্টেপ ফুটওয়্যার

2026-03-15 - 05:14

জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব দেশের জনপ্রিয় ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। প্রতিষ্ঠানটির প্রচারে তিনি সরব রয়েছেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে তিনি ফিতা কেটে উদ্বোধন করলেন যমুনা ফিউচার পার্কে নতুন একটি আউটলেট। অত্যাধুনিক এই আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির। এ সময় আরও উপস্থিত ছিলেন এ প্রজন্মের একঝাঁক মডেল-তারকা, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ব্যবসায়ী প্রতিনিধি, ক্রেতা ও শুভানুধ্যায়ীরা। তাদের উপস্থিতিতে উদ্বোধনী আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও বর্ণিল। নতুন আউটলেটটি আধুনিক নকশা, নান্দনিক পরিবেশ এবং ক্রেতাবান্ধব সেবার সমন্বয়ে সাজানো হয়েছে। এখানে ক্রেতারা ব্র্যান্ডটির সর্বশেষ ও বৈচিত্র্যময় ফুটওয়্যার সংগ্রহ থেকে সহজেই নিজেদের পছন্দের জুতা বেছে নিতে পারবেন। উদ্বোধন উপলক্ষে সীমিত সময়ের জন্য থাকছে বিশেষ মূল্যছাড়সহ নানা আকর্ষণীয় অফার। অনুষ্ঠানে বক্তব্যে স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বলেন, ‘শুরু থেকেই স্টেপ ফুটওয়্যার আন্তর্জাতিক মানের ডিজাইন, উন্নত গুণগত মান এবং আরামদায়ক ব্যবহারের সমন্বয়ে ফুটওয়্যার তৈরি করে আসছে। যমুনা ফিউচার পার্কে নতুন এই আউটলেট উদ্বোধনের মাধ্যমে রাজধানী ও আশপাশের এলাকার ক্রেতাদের জন্য আধুনিক ফ্যাশনধারার জুতা আরও সহজলভ্য হবে।’ এ সময় ব্র্যান্ড অ্যাম্বাসেডর তৌসিফ মাহবুব বলেন, ‘স্টেপ ফুটওয়্যার সবসময় স্টাইল, কমফোর্ট ও কোয়ালিটির দারুণ সমন্বয় উপস্থাপন করে। এ কারণেই এটি তরুণ প্রজন্মের কাছে একটি আস্থার ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি গর্বিত।’ তিনি আশা প্রকাশ করেন, ফ্যাশনসচেতন তরুণ-তরুণীদের কাছে স্টেপ ফুটওয়্যার ভবিষ্যতেও জনপ্রিয়তা ধরে রাখবে। প্রসঙ্গত, তৌসিফ মাহবুব ছাড়াও স্টেপের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন অভিনেত্রী তানজিন তিশাও। এলআইএ

Share this post: