যমুনা সেতু দিয়ে পাঁচদিনে ১৫ কোটি টাকা টোল আদায়
2026-03-20 - 09:40
ঈদযাত্রার পাঁচদিনে যমুনা সেতু দিয়ে দুই লাখ ৫ হাজার ২৩৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১৫ কোটি ২৪ লাখ ২০ হাজার টাকা। রোববার থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত এসব যানবাহন পারাপার হয়। এরমধ্যে বুধবার চলতি বছরের সর্বোচ্চ ৫১ হাজার ৫৮৪টি যানবাহন যমুনা সেতু দিয়ে পারাপার হয়। শুক্রবার (২০ মার্চ) দুপুরে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জাগো নিউজকে এ তথ্য জানান। সেতু কর্তৃপক্ষ জানায়, সরকারি ছুটি শুরুর আগে ১৫ মার্চ থেকে ঈদযাত্রা শুরু হয়। এরপর ১৭ মার্চ সকাল থেকে মহাসড়কে যানবাহনের চাপ স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ হয়ে যায়। গত রোববার যমুনা সেতু দিয়ে ২৫ হাজার ৪৪০টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় দুই কোটি ৩০ লাখ ৬ হাজার ৯০০ টাকা। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১২ হাজার ৯১৮টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় এক কোটি ১৩ লাখ ৭৩ হাজার ৫০ টাকা। অপরদিকে ঢাকাগামী ১২ হাজার ৪৫৯টি যানবাহন পারাপার হয়। এর বিপরীতে টোল আদায় হয় এক কোটি ১৬ লাখ ৩৩ হাজার ৮৫০ টাকা। গত সোমবার যমুনা সেতু দিয়ে ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা। এরমধ্যে ঢাকাগামী ১৫ হাজার ৫৮৩টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় এক কোটি ৪১ লাখ ৬৫ হাজার ২০০ টাকা। অপরদিকে উত্তরবঙ্গগামী ২০ হাজার ৭৫টি যানবাহন পারাপার হয়। এর বিপরীতে টোল আদায় এক কোটি ৪২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা। মঙ্গলবার যমুনা সেতু দিয়ে ৪৬ হাজার ৯৪৩টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা। এরমধ্যে ঢাকাগামী ১৯ হাজার ৪৪৫টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৬৬ লাখ ৪ হাজার ৮০০ টাকা। অপরদিকে উত্তরবঙ্গগামী ২৭ হাজার ৪৯৮টি যানবাহন পারাপার হয়। এর বিপরীতে টোল আদায় ১ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৮৫০ টাকা। বুধবার যমুনা সেতু দিয়ে ৫১ হাজার ৫৮৪টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা। এরমধ্যে ঢাকাগামী ১৮ হাজার ৭৪৪টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ১ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৯৫০ টাকা। অপরদিকে উত্তরবঙ্গগামী ৩২ হাজার ৮৪০টি যানবাহন পারাপার হয়। এর বিপরীতে টোল আদায় ১ কোটি ৯৭ লাখ ১০ হাজার ৬৫০ টাকা। বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ৪৫ হাজার ৬১০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৭ লাখ ৪৬ হাজার ৮৫০ টাকা। এরমধ্যে ঢাকাগামী ১৩ হাজার ৭১৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৭ লাখ ২১ হাজার ৬৫০ টাকা। অপরদিকে উত্তরবঙ্গগামী ৩১ হাজার ৮৯৫টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় ২ কোটি ২০ লাখ ২৫ হাজার ২০০ টাকা। এ ব্যাপারে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জাগো নিউজকে বলেন, ঈদযাত্রায় এবার বিপুলসংখ্যক যানবাহন পারাপার হয়েছে। তবে সেতুর ওপর যানবাহন বিকল হওয়া এবং বৃষ্টিজনিত দুর্ঘটনার কারণে সাময়িক সমস্যা তৈরি হয়েছে। সেতুর দুই প্রান্তে ৯টি করে মোট ১৮টি টোল বুথ দিয়ে যানবাহন পারাপার হয়। ১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ টোল আদায় করে আসছে। বিগত সময়ে সেতুর টোল আদায় করত কম্পিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস)। সরকার পরিবর্তনের পর ২০২৪ সালের শেষের দিক থেকে বর্তমানে চায়না রোড ব্রিজ কর্পোরেশন টোল আদায় করছে। আব্দুল্লাহ আল নোমান/আরএইচ/এএসএম