TheBangladeshTime

বগুড়ায় শিশুখাদ্যে টেক্সটাইল রং, কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা

2026-02-05 - 12:56

বগুড়ায় নিষিদ্ধ টেক্সটাইল রং মিশিয়ে শিশুখাদ্য উৎপাদনসহ নানা অনিয়মের দায়ে একটি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া শহরের আটাপাড়া এলাকায় অবস্থিত ‘মেসার্স আবিদ ট্রেডার্স’ নামক কারখানায় এই অভিযান চালানো হয়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ঘণ্টাব্যাপী অভিযান চলাকালে কারখানায় নিষিদ্ধ টেক্সটাইল রং মিশিয়ে শিশুখাদ্য তালমিছরি তৈরি করতে দেখা যায়। এছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, নকল মোড়কে তালমিছরি মোড়কজাত করা এবং চানাচুর, সেমাই ও বুন্দিয়া তৈরিতে ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ২৩, ২৭, ৩২(গ) ও ৩৩ ধারায় অপরাধ আমলে নিয়ে মেসার্স আবিদ ট্রেডার্স-কে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অনিরাপদ শিশুখাদ্য ও সংশ্লিষ্ট উপকরণ বিধি মোতাবেক জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার রাসেলসহ অন্যান্য সহায়ক কর্মীরা। অভিযানের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে বগুড়া জেলা পুলিশের একটি দল। নিরাপদ খাদ্য অফিসার রাসেল জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এল.বি/কেএইচকে/জেআইএম

Share this post: