TheBangladeshTime

‘রকস্টার’ সেটে জন্মদিন উদযাপন করলেন শাকিব খান

2026-03-28 - 18:11

জন্মদিনের দিনটিও শাকিব খানের জন্য কাটছে ব্যস্ততায়। এই মুহূর্তে তিনি মালয়েশিয়ায় আছেন। সেখানে আগামী ঈদুল আজহার সিনেমা ‘রকস্টার’র শুটিং চলছে। তারই সেটে জন্মদিন উদযাপন করলেন টিমের সঙ্গে। শাকিব খানের জন্মদিন উপলক্ষে ছবিটির ফার্স্টলুক প্রকাশ পেয়েছে। সেটি ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। কালো সানগ্লাস, ক্যাজুয়াল লুক, শরীরে ট্যাটু- সব মিলিয়ে এক ভিন্ন আঙ্গিকে হাজির হয়েছেন শাকিব খান। কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টটিতে লাখের বেশি প্রতিক্রিয়া জমা পড়ে, যা তার জনপ্রিয়তারই প্রমাণ। আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের দুই নায়িকা একজন সাবিলা নূর অন্যজন তানজিয়া জামান মিথিলা। সিনেমাটি নিয়ে আজমান রুশো বলেন, ‌‘খুব বেশি ট্রেন্ডি একজন রকস্টারের লুক আমরা দেখাবো। ছবিতে শাকিব খান একজন রক মিউজিশিয়ান। তিনি নিজে গান লেখেন এবং নিজেই কম্পোজিশন করেন। এই আইডিয়া থেকে আমরা রকস্টার ক্যারেক্টার ডিজাইন করেছি। আজ তার (শাকিব খান) জন্মদিন উপলক্ষে আমরা এটি সবার জন্য প্রকাশ করছি।’ ‘রকস্টার’ ছবির চিত্রনাট্য করেছেন আয়মান আসিব স্বাধীন। তিনি লিখেছেন ‘বনলতা এক্সপ্রেস’, ‘উৎসব’ সিনেমার চিত্রনাট্য। সান কমিউনিকেশন প্রযোজনা করছে ‘রকস্টার’। এমআই/এলআইএ/এনএইচআর

Share this post: