TheBangladeshTime

তারেক রহমানকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র

2026-02-13 - 02:26

বাংলাদেশে সফলভাবে নির্বাচন আয়োজনের জন্য দেশটির জনগণকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি এবং তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দেশটি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন শুক্রবার সকালে যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিবৃতিতে এ বার্তা দেয়। বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন সম্পন্ন হওয়া বাংলাদেশের জনগণের রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণের প্রতিফলন। এ উপলক্ষে বিজয়ী দল বিএনপি এবং চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানানো হয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান অংশীদারত্ব ভবিষ্যতে আরও জোরদার হবে বলে তারা আশাবাদী। আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থনৈতিক সহযোগিতা এবং নিরাপত্তা ইস্যুতে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। জেপিআই/এসএনআর

Share this post: