TheBangladeshTime

এশিয়ান আরচারিতে বাংলাদেশের স্বর্ণ

2026-03-27 - 06:10

আগের রাতেই হামজা চৌধুরীরা হতাশ করেছে ভিয়েতনামের বিপক্ষে। তবে আরচারিতে ভিয়েতনামকে সুবিধা করতে দেয়নি বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান আরচ্যারির প্রতিযোগিতায় কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত ফাইনালে ভিয়েতনামের বিপক্ষে দারুণ পারফরম্যান্স করেছে বাংলাদেশের তিন আর্চার—হিমু বাছাড়, রাকিব নেওয়াজ ও ঐশ্বর্য। নিয়ন্ত্রিত শুটিংয়ে শুরু থেকেই এগিয়ে ছিল বাংলাদেশ। আর শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে ২৩১-২২৫ পয়েন্টে। ৬ পয়েন্টের জয়ে চ্যাম্পিয়ন হয়ে নিশ্চিত করেছে স্বর্ণপ টুর্নামেন্টের একক বা মিশ্র ইভেন্টে বাংলাদেশের সেমিফাইনালে ওঠার সুযোগ হয়নি। কিন্তু কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগে দলটি ধারাবাহিক ও আত্মবিশ্বাসী পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে পৌঁছেছে এবং সেখানে জয়ের মাধ্যমে সাফল্য নিশ্চিত করেছে। বাংলাদেশের আরচারিতে এ পর্যন্ত বড় সাফল্য আসতো মূলত রিকার্ভ বিভাগ থেকে। গত বছর রিকার্ভ পুরুষ এককে স্বর্ণ জয় করেছিলেন আব্দুর রহমান আলিফ। এবার কম্পাউন্ড বিভাগেও প্রশিক্ষণ ও পরিকল্পনার সুফল দেখা গেছে, যা শেষ পর্যন্ত স্বর্ণপদকে রূপান্তরিত হয়েছে। এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ আরচারি ফেডারেশন এবং এশিয়ান আরচারি ফেডারেশনের সভাপতি কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল পদকপ্রাপ্ত খেলোয়াড়দের জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা করেছেন। আরআই/আইএন

Share this post: