TheBangladeshTime

ঋতুপর্ণাদের সাফ শিরোপা ধরে রাখার লড়াই ভারতের গোয়ায়

2026-03-14 - 10:34

দক্ষিণ এশিয়ান নারী ফুটবলারদের সবচেয়ে বড় ও মর্যাদার টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপের অষ্টম আসর বসবে ভারতে। আগামী ২৫ মে থেকে ৭ জুন গোয়ার বাণিজ্যিক শহর মাগাওয়ে বসবে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। নারী সাফ চ্যাম্পিয়নশিপের সর্বশেষ দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০২২ ও ২০২৪ সালে হওয়া দুই আসরের ফাইনালেই বাংলাদেশ হারিয়েছিল স্বাগতিক নেপালকে। ঋতুপর্ণাদের সামনে এবার হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি। ২০১০ সালে বাংলাদেশের কক্সবাজার থেকে যাত্রা করেছিল নারী সাফ চ্যাম্পিয়নশিপ। এর পর বাংলাদেশ আর আয়োজন করেনি এই প্রতিযোগিতা। ভারতে এর আগে একবারই বসেছিল সাফ চ্যাম্পিয়নশিপ ২০১৬ সালে। ওই আসরে বাংলাদেশ প্রথমবার সেমিফাইনাল খেলেছিল। আরআই/এমএমআর

Share this post: