TheBangladeshTime

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

2026-03-27 - 10:01

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখার (‘সি’ ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। জানা যায়, ব্যবসায় শিক্ষা শাখার ‘সি’ ইউনিটের এ পরীক্ষায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট ২৪৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া পরীক্ষার্থীদের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিভাগীয় ক্লাবগুলোর উদ্যোগে বিভিন্ন স্থানে হেল্প ডেস্ক স্থাপন করেন। একই সঙ্গে আগত অভিভাবকদের জন্য ক্যাম্পাসে নির্ধারিত নিরাপদ স্থানে বসার ব্যবস্থা রাখা হয়। এছাড়াও সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘দাওয়াহ্ সার্কেল, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়’-এর উদ্যোগে পরীক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানীয় জল, স্যালাইন এবং তথ্য সহায়তা দেওয়া হয়। এসকে রাসেল/কেএইচকে/এএসএম

Share this post: