TheBangladeshTime

তেল-গ্যাসের জন্য ফের রাশিয়ার দিকে ঝুঁকছে ভারত

2026-03-27 - 10:21

ইরানকে ঘিরে চলমান যুদ্ধ ও জ্বালানি সংকটের প্রভাবে পুরনো মিত্র রাশিয়ার সঙ্গে সম্পর্ক আবারও জোরদার করতে যাচ্ছে ভারত। দুই দেশ আবার সরাসরি তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বাণিজ্য শুরু করার প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি দিল্লিতে রাশিয়ার জ্বালানি উপমন্ত্রী ও ভারতের জ্বালানি মন্ত্রীর বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া রাশিয়া থেকে ভারতের তেল আমদানি বাড়িয়ে মোট আমদানির প্রায় ৪০ শতাংশে নেওয়ার পরিকল্পনাও রয়েছে। ইরান যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি প্রায় বন্ধ হয়ে গেছে। এই পথ দিয়েই ভারতের প্রায় অর্ধেক তেল ও গ্যাস আমদানি হয়। ফলে দেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে ভারত রাশিয়া থেকে তেল কেনা কমিয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে দিল্লি আবার রাশিয়ার দিকে ঝুঁকছে এবং এমনকি মার্কিন নিষেধাজ্ঞা থেকে ছাড় পাওয়ার চেষ্টাও করছে। শীতল যুদ্ধের সময় থেকেই ভারত-রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বর্তমান সংকটে সেই সম্পর্ক আবার গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিশেষজ্ঞদের মতে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত এখন বাস্তববাদী কৌশল নিচ্ছে—যেখানে রাজনৈতিক চাপের চেয়ে নিজেদের প্রয়োজনকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সূত্র: রয়টার্স এমএসএম

Share this post: