TheBangladeshTime

সীমিত ফ্লাইট চলাচলে আকাশসীমা আংশিকভাবে খুলে দিচ্ছে কাতার

2026-03-07 - 06:04

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চরম উত্তেজনা বিরাজ করছে। যুদ্ধের কারণে প্রায় এক সপ্তাহ ধরে বিভিন্ন দেশের ফ্লাইট চলাচল বাতিল রয়েছে। এদিকে সীমিত আকারে ফ্লাইট পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে কাতার। খবর বিবিসির। দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের আকাশসীমা আংশিকভাবে খুলে দেওয়া হবে শুধুমাত্র উদ্ধার এবং প্রয়োজনীয় পণ্যবাহী ফ্লাইটের অনুমতি দেওয়া হবে। হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর স্পষ্ট করে জানিয়েছে যে, আগামী দিনগুলোতে আরও ফ্লাইট চলাচল নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করবে। কাতারি কর্মকর্তারা চলতি সপ্তাহের শুরুতে বলেছিলেন যে, সামরিক বাহিনী বিমানবন্দরে ইরানি হামলার চেষ্টা ব্যর্থ করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার কাতার নয়টি ড্রোন আটক করেছে। একটি জনবসতিহীন এলাকায় এগুলো অবতরণ করেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। টিটিএন

Share this post: