TheBangladeshTime

ইরানের পরবর্তী নেতা বাছাইয়ে যুক্তরাষ্ট্র অবশ্যই যুক্ত থাকবে: ট্রাম্প

2026-03-06 - 08:04

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পরবর্তী নেতা নির্বাচনের প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র অবশ্যই যুক্ত থাকবে। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, আমাদেরকে ইরানের সঙ্গে মিলেই সেই ব্যক্তিকে বেছে নিতে হবে। ভবিষ্যতে যাতে বারবার এমন পরিস্থিতির মুখোমুখি না হতে হয়, সে জন্যই আমরা প্রক্রিয়াটিতে যুক্ত থাকতে চাই। খামেনির ছেলেকে সম্ভাব্য উত্তরসূরি মনে করছেন না ট্রাম্প যুদ্ধের শুরুতে সামরিক হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনির পর দেশটির নেতৃত্ব কে নেবে—তা নিয়ে আলোচনা চলছে। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে খামেনির ছেলে মোজতোবা খামেনির নাম সামনে এলেও ট্রাম্প মনে করেন তিনি নেতৃত্বে আসবেন না। তিনি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা না দিলেও বলেন, নতুন নেতৃত্ব বেছে নেওয়ার প্রক্রিয়া এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ইরাকে অবস্থানরত ইরানি কুর্দি বাহিনী যদি ইরানে ঢুকে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালাতে চায়, তাহলে সেটি চমৎকার হবে। তিনি বলেন, তারা যদি তা করতে চায়, আমি পুরোপুরি সমর্থন করবো। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা শুরু করার পর থেকে সংঘাত দ্রুত ছড়িয়ে পড়েছে। এতে এখন পর্যন্ত এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতা তৈরি হয়েছে। ট্রাম্পকে যখন নির্বাসিত ইরানি ক্রাউন প্রিন্স রেজা পহলভির সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তখন তিনি বলেন—এ মুহূর্তে সবাই সম্ভাব্য তালিকায় আছে। বিষয়টি এখনো খুবই প্রাথমিক পর্যায়ে। সূত্র: রয়টার্স এমএসএম

Share this post: