TheBangladeshTime

ইরানি তেলের ওপর বিধিনিষেধ শিথিল করা হতে পারে: মার্কিন অর্থমন্ত্রী

2026-03-19 - 13:51

বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্থিতিশীল করতে সাগরে জাহাজে থাকা ইরানি তেলের ওপর থেকে বিধিনিষেধ শিথিল করতে পারে যুক্তরাষ্ট্র। ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। আবার বেসেন্ট বলেন, যুক্তরাষ্ট্র একতরফাভাবে তাদের নিজস্ব তেলের মজুত থেকেও তেল বাজারে ছাড়তে পারে। চলতি সপ্তাহের শুরুতে বেসেন্ট জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের অবগতিতেই ইরানি তেলবাহী ট্যাংকারগুলো এরই মধ্যে হরমুজ প্রণালি ছাড়তে শুরু করেছে। এটা বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়তা করছে। সূত্র: আল-জাজিরা এসএএইচ

Share this post: