TheBangladeshTime

ট্রেনে ১৪ মার্চের ঈদযাত্রার অগ্রিম টিকিট মিলবে বুধবার

2026-03-03 - 11:34

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে৷ আগামীকাল বুধবার (৪ মার্চ) বিক্রি হবে ১৪ মার্চের ঈদযাত্রার টিকিট। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের আগাম টিকিট পাওয়া যাবে ৯ মার্চ। ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে৷ যাত্রীদের টিকিট ক্রয় সহজ করতে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে৷ ঈদ সামনে রেখে আজ মঙ্গলবার (৩ মার্চ) শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। আজ ১৩ মার্চের ঈদযাত্রার টিকিট বিক্রি করা হয়েছে। এনএস/এমকেআর

Share this post: