TheBangladeshTime

৬ লাশ পোড়ানোর মামলায় রাজসাক্ষী আবজালুলকে ক্ষমা

2026-02-05 - 07:56

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ঢাকার আশুলিয়ায় জীবিত একজনসহ ৬ লাশ পোড়ানো এবং একজনকে হত্যার ঘটনায় রাজসাক্ষী আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক (এসআই) শেখ আবজালুল হককে ক্ষমা করে দিয়েছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এ মামলার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায় বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। রায়ে সাবেক এমপি সাইফুল ইসলামসহ ছয়জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ে ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুইজনকে ৭ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছিলেন সাবেক এসআই শেখ আবজালুল হক। সার্বিক দিক বিবেচনায় তাকে ক্ষমা করে দিয়েছেন আদালত। এফএইচ/এসএইচএস/এএসএম

Share this post: