ছোট শিশুকে নিয়ে ভোটকেন্দ্রে মা
2026-02-12 - 03:26
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সকাল থেকেই দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ঢাকা-১৫ আসনে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দেন ৬০ ফিটের বাসিন্দা মুন্নী আক্তার। সঙ্গে ছিল তার ৫ বছর বয়সী সন্তান রহমত উল্লাহ। লাইনে দাঁড়িয়ে অন্য ভোটারদের সঙ্গে অপেক্ষা করে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। মুন্নী বলেন, ভোট দেওয়া আমার দায়িত্ব। এর আগে সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়েছি। সন্তানকে বাসায় রেখে আসার সুযোগ ছিল না, তাই সঙ্গে নিয়েই এসেছি। খুবই ভালো লাগছে। আরএএস/জেএইচ
Share this post: