চট্টগ্রামে চলন্ত সিএনজি থেকে ছিনতাই, গ্রেফতার ১
2026-02-04 - 23:56
চট্টগ্রামে চলন্ত সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিনতাইয়ের ঘটনায় জড়িত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম তারেক (১৯)। বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কোতোয়ালি থানার নিউমার্কেট মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তারেকের বাবার নাম শাহাবুদ্দিন, মায়ের নাম কাজল বেগম। তিনি বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকার বাসিন্দা। তারেক দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন থানা এলাকায় চলন্ত যানবাহনে ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জাগো নিউজকে বলেন, গ্রেফতার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। এমআরএএইচ/এএমএ
Share this post: