TheBangladeshTime

নারী নির্যাতন বন্ধে বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার

2026-03-09 - 02:24

নারী নির্যাতন বন্ধে বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানোর দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ দাবি জানান। এ সময় তিনি নারী ও শিশু নির্যাতন বন্ধে দ্রুত বিচার ট্রাইবুনাল গঠনের দাবিও জানান। রোববার (৮ মার্চ) বিকেলে রাজধানীর মগবাজারে নারী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সমাজকল্যাণ বিভাগীয় সেক্রেটারি খন্দকার আয়শা খাতুন। নুরুন্নেসা সিদ্দিকা আরও বলেন, বোরকা পরা মুসলিম নারী সহিংসতার শিকার হলে তথাকথিত নারীবাদীরা প্রতিবাদী হন না বরং নির্দিষ্ট শ্রেণির নারীদের অ্যাজেন্ডা বাস্তবায়ন করেন। নারী ইস্যুতে সব নারীদের ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলতে হবে। আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য তালিমুল কুরআন বিভাগীয় সেক্রেটারি ইরানী আক্তার। প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য উম্মে খালেদা জাহান, শিক্ষিকা ফাতিমা আক্তার হ্যাপি এছাড়াও শুভেচ্ছা বক্তব্য দেন হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হসপিটালের ফিজিওলোজি ডিপার্টমেন্টের প্রধান ডা. নাজনীন আক্তার, সাবেক কাউন্সিলার আমেনা বেগম। নারীর ক্ষমতায়নের ভারসাম্য আনতে জুলাই সনদের বাস্তবায়ন জরুরি বলে মনের করেন মহিলা বিভাগের আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি। অনুষ্ঠানে সভাপতি খন্দকার আয়শা সিদ্দীকা নারী অধিকার রক্ষায় সকল শ্রেণি-পেশার নারীদের সচেতনতা জরুরি বলে মন্তব্য করেন। আলোচনা সভায় কেন্দ্রীয় কর্মপরিষদসহ রাজধানীর বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা উপস্থিত ছিলেন। আরএএস/এমআরএম

Share this post: