TheBangladeshTime

জেট ফুয়েলের দাম এক ধাক্কায় ৮০ শতাংশ বাড়লো

2026-03-24 - 10:00

বাংলাদেশে জেট ফুয়েলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এবার এক ধাক্কায় প্রায় ৮০ শতাংশ দাম বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) নতুন এ দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। অভ্যন্তরীণ রুটে ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা করা হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি দাম বাড়ানো হয়েছে ৮৯ টাকা ৮৮ পয়সা বা ৮০ শতাংশ। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম ০.৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১.৩২১৬ ডলার নির্ধারণ করা হয়েছে। দাম বাড়ার হার প্রায় ৭৯ শতাংশ। জানা গেছে, তেলের দাম বাড়াতে আজ (মঙ্গলবার) ভার্চুয়ালি জরুরি সভা করে বিইআরসি। এরপর নতুন এই দাম নির্ধারণ করা হয়। মঙ্গলবার (২৪ মার্চ) রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হবে। এনএস/এমকেআর

Share this post: