শহীদ মিনারে এনসিপির শ্রদ্ধা
2026-02-21 - 02:13
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান দলটির নেতারা। এ সময় দলের আহ্বায়ক মো.নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এনএস/ইএ
Share this post: