আজকের কৌতুক: স্বার্থপরের ইংরেজি কী?
2026-03-13 - 05:54
স্বার্থপরের ইংরেজি কী? ইংরেজি পরীক্ষা ছিল কোচিংয়ে! সুমনের যেতে রীতিমতো দেরি হলো! ফলে তাকে বসতে হলো মেয়েদের পেছনে! হঠাৎ তার সামনের মেয়েটি তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো— মেয়ে: এই, স্বার্থপরের ইংরেজি কী হবে? সুমন: জানি, কিন্তু বলব না। মেয়ে: তুমি একটা সেলফিস! **** বসের প্রেমিকার সঙ্গে একদিন সকাল বেলায় অফিসের বসকে ফোন দিয়েছে আরিফ— আরিফ: স্যার, আজকে আমার শরীরটা খুব খারাপ। অফিসে আসতে পারব না। বস: বল কি, শরীর খারাপ? আরিফ: জ্বি স্যার। বস: শরীর খারাপ থাকলে আমি কী করি জানো? আমার প্রেমিকার সঙ্গে রিকশায় ঘুরে বেড়াই, বেশ ভালো লাগে। তুমিও চেষ্টা করে দেখতে পারো। কিছুক্ষণ পর বসকে ফোন করলেন আরিফ। বললেন, ‘স্যার, আপনার বুদ্ধিটা বেশ কাজে লেগেছে। রিকশায় ঘুরে খুব ভালো লাগছে। আপনার প্রেমিকাও বেশ স্মার্ট, রিকশা ভাড়াটাও সে দেবে বলেছে!’ **** প্রেমিকের হৃদয় ভাঙার প্রতিশোধ পিন্টু তার বন্ধু সেন্টুকে একদিন বলছে— পিন্টু: জানিস, লিপি আমার হৃদয় ভেঙে দিয়েছে। কিন্তু আমার চেয়ে ও বেশি কেঁদেছে। রিন্টু: কেন? পিন্টু: কারণ, প্রতিবাদস্বরূপ আমি ওর নতুন আইফোনটা ভেঙে দিয়েছি। কেএসকে