TheBangladeshTime

ভোট দিতে কেন্দ্রে প্রধান নির্বাচন কমিশনার

2026-02-12 - 04:26

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে তিনি রাজধানীর ইস্কাটন গার্ডেন স্কুল কেন্দ্রে ভোট দেন। কেন্দ্রটি ঢাকা-৮ আসনের অন্তর্ভুক্ত। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঢাকা-৮ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন এবং নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন। উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দেশব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নতুন একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়া চালুর পর এবারই সর্বোচ্চ সংখ্যক দল ও প্রতীক নিয়ে প্রার্থীরা নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) মোট ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল এবং স্বতন্ত্রসহ ২ হাজার ২৮ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইএআর/জেএস/

Share this post: