শেরপুরে বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াত নেতা নিহত
2026-01-28 - 16:41
শেরপুরে নির্বাচনি ইশতেহার অনুষ্ঠানে বিএনপির সঙ্গে সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হয়েছেন। শেরপুর থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বুধবার (২৮ জানুয়ারি) রাত ১০টায় বিষয়টি নিশ্চিত করেন জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান। বিষয়টি নিশ্চিত করে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া জাগো নিউজকে বলেন, সংঘর্ষে আহত একজনের মৃত্যু হয়েছে। বিস্তারিত আসছে... মো. নাঈম ইসলাম/এসআর
Share this post: