TheBangladeshTime

এসবি ইন্সপেক্টর আব্দুর রবসহ দুজনের আয়কর নথি জব্দের নির্দেশ

2026-03-11 - 10:14

পুলিশের বিশেষ শাখার (এসবি) ইন্সপেক্টর আব্দুর রবসহ দুইজনের আয়কর নথি জব্দের অনুমতি দিয়েছেন আদালত। বুধবার (১১ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতের আদেশে পুলিশের স্পেশাল শাখার (এসবি) ইন্সপেক্টর আব্দুর রব এবং রাহেলা আক্তার পার্সীর আয়কর নথি জব্দের অনুমতি দেওয়া হয়েছে। দুদকের আবেদনে বলা হয়, তাদের কর সার্কেল-০২ ও ০৩ (নোয়াখালী) থেকে মূল আয়কর রিটার্নসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র জব্দ করা প্রয়োজন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব নথি জব্দের অনুমতি দেওয়া হয়েছে বলে আদালত আদেশে উল্লেখ করেন। আদালত নির্দেশ দেন, আদেশের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (স্পেশাল ব্রাঞ্চ) এবং সংশ্লিষ্ট কর কমিশনারের কাছে পাঠাতে হবে। এমডিএএ/বিএ

Share this post: