TheBangladeshTime

স্থানীয় সরকার ইনস্টিটিউট ও সমবায় অধিদপ্তরে নতুন ডিজি নিয়োগ

2026-03-16 - 04:44

সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. ইসমাইল হোসেনকে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক (ডিজি) করা হয়েছে। অন্যদিকে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকির সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক নিয়োগ পেয়েছেন। রোববার (১৫ মার্চ) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই নিয়োগ দিয়ে মো. ইসমাইল হোসেনের চাকরি স্থানীয় সরকার বিভাগ এবং মো. সেলিম ফকিরের চাকরি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে ন্যস্ত করা হয়েছে। আরএমএম/এমআরএম

Share this post: