TheBangladeshTime

ইসরায়েলে বিস্ফোরণের শব্দ

2026-03-08 - 13:24

ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবের আকাশে রোববার (৮ মার্চ) অন্তত ১০টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সংবাদমাধ্যম এএফপির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা ইরান থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, কিছুক্ষণ আগে আমরা ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছি। হুমকি ঠেকাতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। এক সংবাদ ব্রিফিংয়ে আইডিএফের মুখপাত্র বলেন, পুরো অঞ্চলে ইরানের ফায়ারপাওয়ার উল্লেখযোগ্যভাবে কমে গেছে, শুধু ইসরায়েলের দিকেই নয়। তেল আবিবের আকাশে বিস্ফোরণগুলো সম্ভবত মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্ট থেকে হয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে। সূত্র: এএফপি এমএসএম

Share this post: