TheBangladeshTime

হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফেরাতে ‘যোগাযোগ চলছে’

2026-03-22 - 10:41

ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার হওয়া আসামিদের দেশে ফেরানোর বিষয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করছে। এ বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্নে এমনটিই জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। রোববার (২২ মার্চ) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঈদ-পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলেন তিনি। একই দিন ওসমান হাদির হত্যা মামলার প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে পশ্চিমবঙ্গের স্থানীয় আদালতে তোলা হয়। আরও পড়ুন হাদি হত্যাকাণ্ড জামায়াত-বিএনপির চাল হতে পারে, দাবি ফয়সালের হাদি তো জামায়াতের প্রোডাক্ট: ফয়সাল তাদের দেশে ফেরানোর বিষয়ে জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, এটি বহুবার বলেছি যে, মামলাটি এখন সিআইডির কাছে আছে। সিআইডি ও পররাষ্ট্র মন্ত্রণালয় আসামিদের ফেরানোর বিষয়ে যোগাযোগ করছে। ফয়সাল ও আলমগীরকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে গত ৮ মার্চ গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। ৪ দিন রিমান্ড শেষে রোববার তাদের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। আদালতে তোলার সময় সংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফয়সাল দাবি করেন, ওসমান হাদি হত্যাকাণ্ড জামায়াত-বিএনপির চাল হতে পারে। তিনি বলেন, আমি এই কাজ করিনি। আমি এ ধরনের কোনো কাজে ছিলাম না। এসময় তিনি ওসমান হাদিকে ‘জামায়াতের প্রোডাক্ট’ বলেও দাবি করেন। কেআর/এমকেআর

Share this post: