ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
2026-03-17 - 10:51
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলমকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে নতুন উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান। তাকে আগামী চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য পদে দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার (১৭ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব আলিফ রুদাবার সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ অব্যাহতি ও নতুন নিয়োগ দেওয়া হয়। এএএইচ/এমআইএইচএস
Share this post: