TheBangladeshTime

মধ্যপ্রাচ্যের চার রুটে বিমানের সব ফ্লাইট স্থগিত

2026-03-09 - 11:24

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংস্থাটি জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই চারটি রুটে ফ্লাইট বন্ধ থাকবে। সোমবার (৯ মার্চ) বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির কারণে এসব রুটের ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। অন্যদিকে, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো ১০ মার্চ পর্যন্ত স্থগিত থাকবে। পরে পরিস্থিতির উন্নতি এবং সেখানকার এয়ারপোর্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে ফ্লাইট দুটি পুনরায় চালু করা হতে পারে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় যে কোনো হালনাগাদ তথ্য যাত্রীদের যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। বিমানের ফ্লাইট সম্পর্কিত হালনাগাদ তথ্য জানতে যোগাযোগ করুন- বিমান কলসেন্টার: ১৩৬৩৬ (অভ্যন্তরীণ) বা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক)। এমএমএ/এমএএইচ/

Share this post: