এবার ফিতরা কত, জানা যাবে বুধবার
2026-02-24 - 11:54
১৪৪৭ হিজরি সনের সাদাকাতুল ফিতরা নির্ধারণে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি)। এদিন বেলা ১১টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন এ তথ্য জানান। এমইউ/বিএ
Share this post: