TheBangladeshTime

সৌদি আরবের কূটনৈতিক এলাকায় ড্রোন হামলা

2026-03-18 - 08:01

সৌদি আরবের কূটনৈতিক এলাকায় ড্রোন হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রিয়াদের কূটনৈতিক এলাকা লক্ষ্য করে আসা দুটি ড্রোন প্রতিহত করা হয়েছে। খবর এএফপির। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ইরান উপসাগরীয় অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দূতাবাস এলাকার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টাকালে দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, তারা দেশের পূর্বাঞ্চলীয় প্রদেশের ওপর দিয়ে উড়ে যাওয়া বেশ কয়েকটি ড্রোন এবং রিয়াদের দক্ষিণ-পূর্বে মার্কিন বাহিনীর ঘাঁটি হিসেবে ব্যবহৃত প্রধান প্রিন্স সুলতান বিমানঘাঁটির কাছে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। টিটিএন

Share this post: