TheBangladeshTime

এবারের বিশ্বকাপে সর্বোচ্চ দলীয় সংগ্রহ দক্ষিণ আফ্রিকার

2026-02-09 - 15:26

আজ (সোমবার) সকালেই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দুইশোর্ধ্ব সংগ্রহ (২০৭) গড়ে স্কটল্যান্ড। রাতে সে সংগ্রহ ছাড়িয়ে গেলো দক্ষিণ আফ্রিকা। আহমেদাবাদে কানাডার বিপক্ষে ৪ উইকেটে ২১৩ রানের বিশাল সংগ্রহ গড়েছে প্রোটিয়ারা। হাফসেঞ্চুরি হাঁকান এইডেন মার্করাম। টস হেরে ব্যাট করতে নেমে ৪২ বলে ৭০ রানের উদ্বোধনী জুটি গড়েন মার্করাম আর কুইন্টন ডি কক। ২২ বলে ২৫ রান করেন ডি কক। ২৮ বলে ফিফটি হাঁকান মার্করাম। ৩২ বলে ১০ চার আর ১ ছক্কায় প্রোটিয়া অধিনায়ক খেলেন ৫৯ রানের ইনিংস। রায়ান রিকেলটন করেন ২১ বলে ৩৩। ডেওয়াল্ড ব্রেভিস অবশ্য ৬ বলে ৬ রানের বেশি করতে পারেননি। তবে ডেভিড মিলার আর ত্রিস্তান স্টাবস ৩৯ বলে অবিচ্ছিন্ন থাকেন ৭৫ রানে। স্টাবস ১৯ বলে ৩৪ আর মিলার ২৩ বলে ৩৯ রান অপরাজিত থাকেন। কানাডার আনস প্যাটেল ৩১ রানে নেন ৩ উইকেট। এমএমআর

Share this post: