ইফতারে স্বস্তি দেবে ঠান্ডা লাচ্ছি
2026-03-19 - 10:41
রোজায় দীর্ঘ সময় না খেয়ে থাকার পর ইফতারে শরীর চায় প্রশান্তি আর সতেজতার ছোঁয়া। ঠিক সেই মুহূর্তে এক গ্লাস ঠান্ডা লাচ্ছি হতে পারে স্বস্তির সবচেয়ে সহজ সমাধান। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই তৈরি করা যায় এই সুস্বাদু পানীয়, যা তৃষ্ণা মেটানোর পাশাপাশি শরীরে ফিরিয়ে আনে শক্তি ও স্নিগ্ধতা। ইফতারের টেবিলে তাই লাচ্ছি হতে পারে স্বাস্থ্যকর ও তৃপ্তিদায়ক একটি চমৎকার সংযোজন। রইলো রেসিপি- উপকরণ টক অথবা মিষ্টি দই দেড় কাপ চিনি ২ টেবিল চামচ বা স্বাদমতো ঠান্ডা পানি ২ গ্লাস বিট লবণ ১ চিমটি আরও পড়ুন: অল্প উপকরণেই বানিয়ে নিন কলার লাচ্ছি ইফতারের টেবিলে রাখুন দারুন স্বাদের বাঙ্গির শরবত ইফতারে স্বস্তি পেতে পান করুন সুস্বাদু লাবান যেভাবে তৈরি করবেন মাত্র কয়েক মিনিটেই বানানো যায় পুষ্টিকর এই পানীয়। প্রথমেই ব্লেন্ডারে সব উপকরণ একসঙ্গে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। এবার পছন্দ মতো গ্লাসে পরিবেশন করুন সুস্বাদু এই লাচ্ছি। জেএস/