TheBangladeshTime

ইরানের সঙ্গে চুক্তি হলেও লেবাননে হামলা অব্যাহত থাকবে: ইসরায়েল

2026-03-26 - 13:11

ইরানের সঙ্গে চুক্তি হলেও হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননে অভিযান চালানো অব্যাহত রাখবে ইসরায়েল। বুধবার (২৫ মার্চ) রাতে ইসরায়েলি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে হিব্রু ভাষার সংবাদমাধ্যম ওয়াল্লা। সূত্রটি জানায়, ইরান ও হিজবুল্লাহ-এর মধ্যে অপারেশনাল ও রাজনৈতিক সংযোগ সম্পূর্ণভাবে ছিন্ন করতে কাজ করছে ইসরায়েল। এছাড়া বলা হয়েছে, যতক্ষণ না তাদের লক্ষ্য অর্জিত হয় ততক্ষণ ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব হিজবুল্লাহের বিরুদ্ধে লেবাননে অভিযান চালিয়ে যাবে। চরমপন্থি ইরানি শাসনের সঙ্গে চলমান যুদ্ধে কোনো সম্ভাব্য সমঝোতা হলেও এই অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। সূত্র আরও জানিয়েছে, ইরানিরা এমন একটি ব্যবস্থা তৈরি করার চেষ্টা করছে যা ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ না হলে তাদের রকেট হামলা অব্যাহত রাখবে। আমরা এই সংযোগ ব্যবস্থাকে অনুমোদন করব না। এদিকে, বুধবার (২৫ মার্চ) সরকারি সম্প্রচার মাধ্যম জানিয়েছিল ইসরায়েল আশঙ্কা করছে যে, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা করার জন্য সাময়িকভাবে যুদ্ধে বিরতি দিতে পারে। সূত্র: আনাদোলু এজেন্সি কে এম

Share this post: