TheBangladeshTime

মাগুরা-১ আসনে জয়ী ধানের শীষের মনোয়ার

2026-02-12 - 19:36

মাগুরা-১ (মাগুরা সদর ও শ্রীপুর) আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী মনোয়ার হোসেন খাঁন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এ তথ্য জানায়। মোট ১৫৬ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ধানের শীষের মনোয়ার হোসেন পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৫৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল মতিন পেয়েছেন ৫৪ হাজার ৩৩২ ভোট। এ আসনে হ্যাঁ ভোট ১ লাখ ৩০৪টি ও না ভোট ৬৪ হাজার ৬৩৬ এমএমআইজে/এএসএ/জেআইএম

Share this post: