TheBangladeshTime

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী থার্ড টার্মিনাল নিয়ে পদক্ষেপ

2026-02-22 - 08:33

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের (থার্ড টার্মিনাল) বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানানো হয়েছে। তিনি কিছু নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আশিক চৌধুরী এসব কথা জানান। তৃতীয় টার্মিনালটি পরিচালনার বিষয়টি নানা জটিলতায় দীর্ঘদিন আটকে আছে। এই টার্মিনাল নিয়ে আশাব্যঞ্জক কিছু আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা জাস্ট মাননীয় প্রধানমন্ত্রীকে আজকে ব্রিফ করেছি। তো উনি কিছু ডিরেক্টিভ (নির্দেশনা) দিয়েছেন, ওগুলোর ওপর বেইজ করে আমরা সামনের অ্যাকশনগুলো নেবো। কাল জাপানিজ অ্যাম্বাসেডরের সঙ্গে আবার বসা হবে, অ্যান্ড লেটস সি। তিনি আরও বলেন, বিমান মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী এসেছেন, সো দে আর অলসো ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য প্রবলেম ওয়াজ। এটা ছয় বছরের পুরনো ইস্যু। দেখা যাক। থার্ড টার্মিনাল পরিচালনা নিয়ে কি নতুন করে আবার টেন্ডার হবে- এ বিষয়ে তিনি বলেন, আমি এই বিষয়ে এখন কিছু বলতে পারবো না। এটা একটা জি-টু-জি ইস্যু। আরএমএম/এএমএ

Share this post: