TheBangladeshTime

সেনা ভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন সেনাপ্রধান

2026-03-22 - 15:31

সেনাবাহিনীর জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও), নন-কমিশন্ড অফিসার (এনসিও), অন্যান্য পদবির সেনাসদস্য, অসামরিক কর্মচারী এবং তাদের পরিবারবর্গের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২২ মার্চ) ঈদুল ফিতর উপলক্ষে সেনা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ শুভেচ্ছা বিনিময় করেন। এসময় সেনাপ্রধান ও তার সহধর্মিনী সারাহনাজ কমলিকা জামান সেনাবাহিনীর বিভিন্ন পদবির সেনাসদস্য, বেসামরিক কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় বিনিময় করেন। আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত সেনাসদস্যরা আনন্দিত ও অনুপ্রাণিত হন। এমকেআর

Share this post: