TheBangladeshTime

ভুয়া ফটোকার্ড ছড়িয়ে পড়ায় সতর্ক করলেন সাবিলা নূর

2026-02-08 - 09:46

সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী সাবিলা নূরকে নিয়ে একটি ভুয়া ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। সেখানে অভিনেত্রীর নামে একটি বক্তব্য জুড়ে দেওয়া হলেও আদতে এমন কোনো মন্তব্য তিনি করেননি। বিষয়টি নিয়ে নিজের ফেসবুক হ্যান্ডেলে ভক্তদের সতর্ক করে সাবিলা নূর লিখেছেন, ‘আমাকে জড়িয়ে একটি ভুয়া ফটোকার্ড প্রচার করা হয়েছে।’ তিনি স্পষ্ট করে জানান, কোনো বিষয়ে তিনি যদি কখনও বক্তব্য দেন, তা কেবলমাত্র মূলধারার গণমাধ্যমের মাধ্যমেই প্রকাশ পায়। এ প্রসঙ্গে সাবিলা নূর আরও বলেন, সাম্প্রতিক সময়ে এআইদিয়ে তৈরি ছবি ও ভিডিওর কারণে তার মতো অনেক শিল্পীকে প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, যা একেবারেই কাম্য নয়। হয়তো ভালোবাসা বা আবেগ থেকে অনেকেই এসব কনটেন্ট তৈরি করেন, তবে সেগুলো বিভ্রান্তি তৈরি করে এবং ভুল বার্তা ছড়িয়ে দেয়। আরও পড়ুন: শিষ্যর ‘রাষ্ট্রীয় সম্মান’ নিয়ে কটূক্তি, গুরুর বিবৃতি ভিসা জটিলতা কাটিয়ে ভারতে শাকিব খান, শুরু হলো ‘প্রিন্স’-এর শুটিং দর্শকদের প্রতি আহ্বান জানিয়ে অভিনেত্রী বলেন, তার দর্শকরা সবসময়ই সচেতন ছিলেন। ভবিষ্যতেও তারা এসব বিষয়ে সচেতন থাকবেন বলে তিনি আশাবাদী। পাশাপাশি সবাইকে বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থাকার অনুরোধও জানান সাবিলা নূর। এমএমএফ

Share this post: