TheBangladeshTime

ডেমরায় রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় নিহত এক

2026-03-14 - 13:53

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। এতে ওই ব্যক্তি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরও পড়ুন ঘর থেকে বের হচ্ছিল তীব্র দুর্গন্ধ, তালা ভেঙে মিললো অর্ধগলিত মরদেহ মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, সড়কে ছিটকে পড়ে প্রাণ গেলো যুবকের ওই ব্যক্তিকে ঢামেকে নিয়ে আসা পথচারী মো. আরাফাত হোসেন বলেন, জানতে পেরেছি রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। ভুক্তভোগীর মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি, প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে। কাজী আল-আমিন/কেএসআর

Share this post: