TheBangladeshTime

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১০ জনের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

2026-02-02 - 15:36

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশপ্রধানসহ মোট ১০ জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। বিক্ষোভকারীদের বিরুদ্ধে ‘সাম্প্রতিক নৃশংসতায়’ তাদের ভূমিকার অভিযোগে তুলে সোমবার (২ জানুয়ারি) এই পদক্ষেপ নেয় ব্রিটিশ সরকার। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার (২ জানুয়ারি) থেকেই ইসলামিক রিপাবলিক অব ইরানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফারাজা ওই ১০ ব্যক্তির সঙ্গে নিষেধাজ্ঞার আওতায় পড়বে। নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে আরও রয়েছেন ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) দুই কর্মকর্তা। ব্রিটিশ সরকার বলেছে, এসব পদক্ষেপের মধ্যে রয়েছে সম্পদ জব্দ, ভ্রমণ নিষেধাজ্ঞা ও যুক্তরাজ্যের আওতাধীন এলাকায় কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালনে অযোগ্য ঘোষণা করা। সূত্র: এএফপি এসএএইচ

Share this post: