TheBangladeshTime

বিমানবন্দরে একসঙ্গে বিজয়-রাশমিকা, কবে হচ্ছে তাদের বিয়ে?

2026-02-22 - 10:54

দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরকোন্ডা এবং রাশমিকা মান্দানার বিয়ে নিয়ে আলোচান যেন অন্ত নেই। গুঞ্জন, চলতি মাসেই উদয়পুরে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই তারকা জুটি, যদিও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সম্প্রতি হায়দারাবাদ বিমানবন্দরে একসঙ্গে দেখা গেছে বিজয় ও রাশমিকাকে। ফটো সাংবাদিকদের উপস্থিতি উপেক্ষা করে দ্রুত বিমানবন্দর ছাড়েন তারা। রাশমিকার পরনে ছিল ধূসর রঙের টপ ও রোদচশমা, আর কপালে তিলকও দেখা যায়। বিজয়ও কালো শার্ট আর সানগ্লাসে ছিলেন। এই মুহূর্তেই অনেকে অনুমান করছেন, তারা হয়তো বিয়ের উদ্দেশ্যেই উদয়পুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এর আগে একটি বিয়ের কার্ডও সোশাল মিডিয়ায় ফাঁস হয়েছিল। সেই অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি হবে বিয়ে এবং ৪ মার্চ হায়দ্রাবাদের একটি পাঁচতারকা হোটেলে প্রীতিভোজ। যদিও কার্ডে বিয়ের সঠিক স্থান উল্লেখ করা হয়নি, গুঞ্জন, ঐতিহ্যবাহী উদয়পুরের প্রাসাদে নাকি ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আসর বসতে পারে। উল্লেখযোগ্য, বিজয় এবং রাশমিকার প্রেমের গল্প শুরু হয়েছিল ২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ সিনেমা শুটিংয়ের সময়। পরবর্তীতে ‘ডিয়ার কমরেড’ সিনেমায় একসঙ্গে কাজ করার মাধ্যমে তাদের ঘনিষ্ঠতা আরও বৃদ্ধি পায়। গত নভেম্বর পরিবারের উপস্থিতিতে নাকি বাগদান সম্পন্ন হয়, যা থেকে এই মাসে বিয়ের জল্পনা আরও তীব্র হয়েছে। এদিকে শোনা গিয়েছে, একটি ওটিটি প্ল্যাটফর্ম নাকি তাদের বিয়ে সম্প্রচারের জন্য প্রায় ৬০ কোটি রুপির প্রস্তাব দিয়েছিল। তবে এই প্রস্তাব তারা ফিরিয়ে দিয়েছেন। আরও পড়ুন: সত্যজিৎ ছাড়াও শংকরের গল্পে সিনেমা নির্মাণ করেছেন যারা হলিউডে পাড়ি জমানোর কারণ জানালেন প্রিয়াঙ্কা তাহলে বিমানবন্দর থেকে উদয়পুরের রোড-বিজয় ও রাশমিকা কি সত্যিই এই মাসেই পরিণয় বরণ করতে চলেছেন? অনুরাগীরা তাই অপেক্ষায় আছেন। তবে আপাতত বিমানবন্দর থেকে ধরা এই সিনেমা আরও জোরালো করে দিয়েছে বিয়ের গুঞ্জন। এমএমএফ

Share this post: