TheBangladeshTime

ছাত্রদল নেতা হামিমকে শোকজ

2026-02-27 - 21:44

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও ডাকসুর জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে নির্দেশ প্রদান করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির। তবে নোটিশে ঠিক কী ধরনের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি। এদিকে শেখ তানভীর বারী হামিম জানিয়েছেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে তিনি কিছুই জানেন না। শোকজ নোটিশে জানানো হয়েছে, ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো। এফএআর/এনএইচআর

Share this post: