বীর শহীদদের প্রতি ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
2026-03-26 - 09:21
সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ ও দেশমাতৃকার শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার (২৬ মার্চ) স্মৃতিসৌধে গিয়ে বীর শহীদদের স্মরণে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দীর্ঘ রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয়কে স্মরণীয় করে রাখতে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এমওএস/এমএএইচ/
Share this post: