জেনেভা ক্যাম্পে চারতলা ভবনে অগ্নিকাণ্ড
2026-03-08 - 15:15
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে একটি চারতলা ভবনে আগুনের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে। রোববার (৮ মার্চ) ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে একটি চারতলা ভবনের চারতলায় বাসা-বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। আমরা ৮টা ৮ মিনিটে আগুনের সংবাদ জানতে পেরে ৮টা ১৭ মিনিট নাগাদ ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সাড়ে ৮টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানাতে পারেননি এই কর্মকর্তা। কেআর/এমআইএইচএস
Share this post: