TheBangladeshTime

এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন বন্ধন-লিও ক্লাবের সদস্যরা

2026-02-25 - 15:03

সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে চিস্তীয়া হাফেজিয়া এতিমখানার অর্ধশত শিশু শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেছেন বন্ধন লায়ন্স ও লিও ক্লাবের সদস্যরা। ইফতারের পূর্বে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় উপজেলার লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের সদস্য লিও আজমাইন আদিল চৌধুরীর সার্বিক সহযোগিতা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগং বন্ধনের প্রেসিডেন্ট লায়ন আবুল খায়ের, বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাবের সার্ভিস কমিটির চেয়ারম্যান লায়ন ইয়াছিন আরাফাত আরমান, লিও ক্লাব এডভাইজার লায়ন পারভেজ। বন্ধন লিও ক্লাবের সভাপতি লিও এনামুল হক জুয়েলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বন্ধন লিও ক্লাবের সাবেক সভাপতি লিও আব্দুল্লাহ আল মারুফ, ডিস্ট্রিক্ট রিজিওন ডিরেক্টর লিও রাহুল দাশ, সদ্য সাবেক সভাপতি লিও নুর মোহাম্মদ, সেন্ট্রাল লিও ক্লাবের সাবেক প্রেসিডেন্ট লিও আরেফিন, সেন্ট্রাল লিও ক্লাব প্রেসিডেন্ট লিও শারমিন শাখি, খুলশী ক্রাউন লিও ক্লাব প্রেসিডেন্ট লিও আসিফ, অ্যারিস্টোক্র্যাসি ক্যামব্রিয়ান লিও ক্লাব প্রেসিডেন্ট লিও ইমরুল কায়েস অপু, বন্ধন লিও ক্লাবের নাঈম উদ্দিন সাফায়েত, এমদাদুল হক তুহিন, আল আমিন, ইমতিয়াজ উদ্দিন নিহাল, এমরান, সজিব হোসেন, লিয়াকত হোসেন, সানজিদা আকতার ইবা, আরিফ, লুবনা, জামিল তারেক, মেহেরাজ, মাহামুদুল করিম কারিব, কাদের, ফাহিম চৌধুরী, আরাফ চৌধুরী প্রমুখ। পুরস্কার বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা লিওদের এমন মহতি কাজের ভূয়সী প্রশংসা করে বলেন, এখানে আসতে পেরে আমরা সত্যিই আনন্দিত। মাদরাসার এই কোমলমতি ও এতিম শিশুদের সঙ্গে লিওদের ইফতার ভাগাভাগির এ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। জেএইচ

Share this post: